
এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা
দেশের বিভিন্ন স্থানে চলমান অস্থিরতা, সহিংসতা ও নাশকতার আশঙ্কার মধ্যে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের গ্রামের বাড়িতে রাতভর পাহারা দিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসী।
গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাতে কোম্পানীগঞ্জের বসুরহাটে সংসদ সদস্যের বাড়ির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় ১০-১১ জনের একটি দল এ নিরাপত্তার ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে হামলা ও নৈরাজ্যের আশঙ্কা তৈরি হওয়ায় সংসদ সদস্যের বাড়ির নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন ও আকাশের নেতৃত্বে নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে সারারাত বাড়ির প্রধান ফটক ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗