
কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যাকান্ড ও সারাদেশে অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা কৃষকদলের মিছিল, সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক হত্যার অভিযোগ এবং সারাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা রাজু মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সারাদেশে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার তীব্র প্রতিবাদ জানান।
জেলা কৃষকদল নেতা আব্দুস সামাদ আজাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলী রাজা উজ্জ্বল, সিনিয়র সদস্য হুমায়ুন আহমেদ সুমন, বুরহান তালুকদার, নাজমুল ফরহাদ, বানিয়াচং উপজেলা কৃষকদলের আহ্বায়ক জুলফি খান তিতু মিয়া, সদস্য সচিব মুক্তাদির হাসান সেবুল, চুনারুঘাট উপজেলা কৃষকদল নেতা মওদুদ আহমেদ রাজলু, চুনারুঘাট পৌর কৃষকদল নেতা মহরম তালুকদার, নবীগঞ্জ উপজেলা কৃষকদল নেতা ওয়ারিসুল আম্বিয়া, আক্তার আহমেদ, আল আমিন, মোশারফ মিয়া, জুয়েল মিয়া, মোমিন মিয়া, মুমিন মিয়াসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
