২০ নভেম্বর ২০২৬, ১৮:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দুর্বল হয়ে ভারতের উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘আকভান’

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১২:০৫ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১২:০৫

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

দুর্বল হয়ে ভারতের উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘আকভান’

· আন্তর্জাতিক

টানা কয়েক দিন গভীর সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয়ের পর অবশেষে ভারতের অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। একপর্যায়ে ঘণ্টায় ১১৭ কিলোমিটার গতিবেগ নিয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়’-এর রূপ নিলেও উপকূলে আছড়ে পড়ার ঠিক আগে অবিরাম বৃষ্টি ঝরিয়ে এটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) ভারতের অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাতের আগে অবিরাম বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে গেছে ‘আকভান’।

‘প্রবল ঘূর্ণিঝড় আকভান’ এখন ‘দুর্বল’ হয়ে আঘাত হানতে শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি)। ভারতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি) নিশ্চিত করেছে যে, প্রবল ঘূর্ণিঝড়ের তীব্রতা হারিয়ে বর্তমানে এটি একটি সাধারণ ঘূর্ণিঝড় বা দুর্বল অবস্থায় উপকূল অতিক্রম করছে। তবে ঝড়ের তীব্রতা কমলেও এর প্রভাবে ভারতের ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণ ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ