
নামেই কমনরুম, অস্বাস্থ্যকর পরিবেশে জবি ছাত্রীদের ভোগান্তি
এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী ওয়াশরুম, নষ্ট স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার অভাব। ফলে ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া থেকে শুরু করে জরুরি প্রয়োজন মেটানো—সব ক্ষেত্রেই ভোগান্তিতে পড়ছেন ছাত্রীরা।
গত বছর জকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত নিয়মিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী, ক্যাম্পাসে মোট ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৭৯ জন। শিক্ষার্থীকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, এসব ছাত্রীর জন্য শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদ ভবনে একটি করে মোট দুটি কমনরুম রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষ করে সকালে ক্লাস চলাকালে কমনরুম দুটিতে উপচে পড়া ভিড় থাকে। জায়গার অভাবে অনেককে গাদাগাদি করে বসতে হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুসনে আরা বলেন, জায়গা কম থাকায় গাদাগাদি করে বসতে হয়। টয়লেটগুলো অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী। কোনো ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

