২০ নভেম্বর ২০২৬, ১৮:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৫:১৩ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৫:১৩

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

· রাজনীতি

চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফি ও সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, একটি রাজনৈতিক দলের কার্যালয় গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। সেখানে আগুন দেওয়ার ঘটনা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী ও উদ্বেগজনক। তাদের দাবি, এ ঘটনায় কার্যালয়ের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও নথিপত্রের ক্ষতি হয়েছে। এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন। প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ