
‘কাফনের কাপড় রেডি রাখিস’- মিরসরাইয়ে ওসিকে হুমকি
‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো’, ‘কাফনের কাপড় রেডি রাখিস’—এভাবেই চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
শুধু তাকেই নয়, তার পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তার অভিযান বন্ধ না করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে একটি বিদেশি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তায় লেখা হয়, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’। বাংলায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো।’ এছাড়া হুমকিদাতা লেখে, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗