২০ নভেম্বর ২০২৬, ১৯:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাজস্ব আদায় কম, উন্নয়ন ব্যয়েও কাটছাঁটের চাপে বাংলাদেশ: বিশ্বব্যাংক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৬:১৩ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৬:১৩

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

রাজস্ব আদায় কম, উন্নয়ন ব্যয়েও কাটছাঁটের চাপে বাংলাদেশ: বিশ্বব্যাংক

· অর্থনীতি

কম রাজস্ব আদায়, ঋণের সুদ পরিশোধ এবং জ্বালানি খাতের ভর্তুকির চাপে বাংলাদেশের উন্নয়ন বিনিয়োগ কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত অর্থ ব্যয় করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থাটির নতুন প্রতিবেদন ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’-এ দেশের সরকারি আয় ও ব্যয়ের চিত্র তুলে ধরে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজস্ব আদায় সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক কম। ফলে সরকারের উন্নয়ন ব্যয় মেটানোর সক্ষমতাও সীমিত হয়ে পড়ছে।

বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারের আয়ের বড় একটি সীমাবদ্ধতা হলো দুর্বল কর আদায়। দেশের কর-জিডিপি অনুপাত সমপর্যায়ের দেশগুলোর অর্ধেকেরও কম। এ অবস্থায় রাজস্বের ভিত্তি সম্প্রসারণ, কর প্রশাসনের দক্ষতা বাড়ানো এবং কর ফাঁকি কমানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ