২০ নভেম্বর ২০২৬, ১৮:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সাপ্তাহিক দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৭:২৬ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৭:২৬

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

সাপ্তাহিক দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

· শেয়ারবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষস্থান দখল করেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সায়, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৪ টাকা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। ১১ দশমিক ৪৩ শতাংশ দরপতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি।

এ ছাড়া সপ্তাহজুড়ে ডিএসইতে দরপতনের শীর্ষ দশের তালিকায় রয়েছে হামিদ ফেব্রিকস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এসিআই ফর্মুলেশনস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ডেল্টা স্পিনার্স, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং ইয়াকিন পলিমার।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সর্বশেষ