
দর্শনার্থীর ছোড়া টুপি গিলে অসুস্থ, জনপ্রিয় জলহস্তী ফিওনার মৃত্যু
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানার জনপ্রিয় জলহস্তী ফিওনা মারা গেছে। দর্শনার্থীর ছুড়ে দেওয়া একটি বোনা টুপি তার থাকার জায়গায় পড়ে গেলে সেটি গিলে ফেলে ফিওনা।
এরপর কয়েক দিন ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার বিকেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফিওনার মৃত্যুর খবর জানায়।
এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে তারা ফিওনার মৃত্যুর খবর জানাচ্ছে। দক্ষ পশুচিকিৎসক ও পরিচর্যাকারীরা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
