
২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
বিশ্বজুড়ে খাদ্যসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কার মধ্যে ২০২৭ সালে ৯ কোটি ১০ লাখ মানুষকে খাদ্যসহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এ জন্য সংস্থাটির প্রয়োজন হবে ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি।
তবে তহবিল ঘাটতির কারণে আগের বছরের তুলনায় এবার কম মানুষকে খাদ্যসহায়তা দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার প্রকাশিত ‘গ্লোবাল আউটলুক ফর ২০২৭’ প্রতিবেদনে এ পরিকল্পনার কথা জানিয়েছে ডব্লিউএফপি। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবিলায় মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আগাম প্রস্তুতি ও প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করা জরুরি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗