
চট্টগ্রামে ডেঙ্গু শূন্যে নামানোর আশা ডিসির
চট্টগ্রামে চলমান প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকলে নির্ধারিত তিন মাসের আগেই ডেঙ্গুর সংক্রমণ শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার হাটহাজারীর ১৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ আশার কথা জানান। এর আগে সীতাকুণ্ড ও কর্ণফুলীতেও একই ধরনের কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক।
হাটহাজারীতে সচেতনতামূলক র্যালি শেষে নিজেই ফগার মেশিন দিয়ে মশকনিধনের ওষুধ ছিটান তিনি। এ সময় এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইডও প্রয়োগ করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

