
সদর দপ্তর স্থাপনে দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ
ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর গণশুনানির সুপারিশ অনুযায়ী উপযুক্ত স্থানে স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ দাবি বাস্তবায়ন না হলে আগামী সপ্তাহ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নের বিভিন্ন এলাকার রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
