২০ নভেম্বর ২০২৬, ২২:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ইউরোপের পুঁজিবাজারে আসছে আইসল্যান্ডের বিখ্যাত পর্যটনকেন্দ্র ব্লু লেগুন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ২২:০১ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ২২:০১

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

ইউরোপের পুঁজিবাজারে আসছে আইসল্যান্ডের বিখ্যাত পর্যটনকেন্দ্র ব্লু লেগুন

· বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বড় আইপিও নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন ইউরোপের পুঁজিবাজারে আলোচনায় এসেছে আইসল্যান্ডের পর্যটন ও সুস্থতা সেবাদাতা প্রতিষ্ঠান ব্লু লেগুন। শুক্রবার দেশটির নাসডাক আইসল্যান্ডে লেনদেন শুরু করছে প্রতিষ্ঠানটির শেয়ার। আইপিওর মাধ্যমে প্রায় ১১ কোটি ডলার সংগ্রহ করেছে কোম্পানিটি।

কোম্পানির বিনিয়োগকারী উপস্থাপনা অনুযায়ী, আইপিওর পর ব্লু লেগুনের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৮৭ মিলিয়ন ডলার। ‘ব্লু’ (BLUE) টিকার প্রতীকে ইউরোপের নাসডাক নর্ডিক গ্রুপের অন্তর্ভুক্ত নাসডাক আইসল্যান্ডের প্রধান বাজারে লেনদেন করবে প্রতিষ্ঠানটি।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত ব্লু লেগুনের যাত্রা শুরু হয় আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি উষ্ণ প্রস্রবণের পানি নিয়ে গবেষণার মাধ্যমে। কালো লাভাক্ষেত্রের মধ্যে অবস্থিত উষ্ণ, নীলাভ পানির এই প্রাকৃতিক জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটির ব্যবসা। বর্তমানে স্পা, হোটেল, রেস্তোরাঁ ও ত্বকের যত্নের পণ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে তারা।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ