২০ নভেম্বর ২০২৬, ২২:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

অশ্রু, অপেক্ষা আর প্রত্যাবর্তন: তারেক রহমানের জীবনের এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ২২:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ২২:২৫

প্রধান সংবাদ

Lakshmipur24 বাংলা

অশ্রু, অপেক্ষা আর প্রত্যাবর্তন: তারেক রহমানের জীবনের এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়

· বাংলাদেশ

অশ্রু, বিচ্ছেদ, দীর্ঘ প্রতীক্ষা আর নানা রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে চলা এক জীবন। শৈশবে পিতাকে হারানো, ছোট ভাইয়ের মৃত্যু, দীর্ঘ প্রবাসজীবন, মায়ের শেষ সময়ে দেশে ফেরা এবং শেষ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের অধ্যায়গুলো যেন একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা নানা ঘটনা ও অভিজ্ঞতার গল্প।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের জন্ম ২০ নভেম্বর। রাজনৈতিক ঐতিহ্যবাহী একটি পরিবারে বেড়ে উঠলেও তাঁর জীবন কেবল পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কৈশোরেই পিতাকে হারানোর শোকের মুখোমুখি হতে হয় তাঁকে। পরবর্তী সময়ে মায়ের রাজনৈতিক পথচলা, দেশের রাজনৈতিক অস্থিরতা এবং পারিবারিক নানা ঘটনা তাঁর জীবনকে প্রভাবিত করে।

আশির দশকের শেষ দিকে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। দলের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে তাঁর ভূমিকা তাঁকে জাতীয় রাজনীতির আলোচনায় নিয়ে আসে।

মূল প্রতিবেদন: Lakshmipur24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ