আইসিজের রায় না মানলে পরিণতি ভালো হবে না: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাহ রিপোর্ট ঃ রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। অন্যথায় দেশটির জন্য পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ঘোষণার পরদিন শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।
এ সময় তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাক্সক্ষার কথা শোনেন। সফরকালে ড. খলিলুর রহমান বলেন, বিশেষ একটি সময়ে ও ঐতিহাসিক মুহূর্তে তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
