২১ নভেম্বর ২০২৬, ০২:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লাখাইয়ে পুলিশের অভিযান আ.লীগ নেতা এনায়েত গ্রেপ্তার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ · সর্বশেষ প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

লাখাইয়ে পুলিশের অভিযান আ.লীগ নেতা এনায়েত গ্রেপ্তার

· অপরাধ

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১নম্বর লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১৮ নভেম্বর) লাখাই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার লাখাই থানা ও স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে ওই এলাকা থেকে এনায়েত হোসেনকে ধরা হয়। গ্রেপ্তারকৃত এনায়েত হোসেন স্বজনগ্রামের মৃত রমজান আলীর ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে ১নম্বর লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, লাখাই থানায় চলমান বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার তদন্তে এনায়েত হোসেনের জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ