২১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বৈরী আবহাওয়ায় থমকে গেছে শুটকি পল্লীর কাজ, ৭ কোটি টাকার ক্ষতি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ · সর্বশেষ প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

বৈরী আবহাওয়ায় থমকে গেছে শুটকি পল্লীর কাজ, ৭ কোটি টাকার ক্ষতি

· বাংলাদেশ

বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে উত্তাল সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতে কাজ থমকে গেছে। সাগর থেকে নতুন মাছ না আসায় ও বৃষ্টিতে কাঁচা মাছ নষ্ট হয়ে যাওয়ায় প্রায় সাত কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শ্রমিকদের বেতন ও খাবার বাবদ প্রতিদিন বড় অঙ্কের খরচ গুনতে হওয়ায় ব্যবসায়ী ও জেলেদের মাঝে ব্যাপক লোকসানের শঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, দুবলার চরের চারটি শুঁটকি পল্লীতে এক হাজারের বেশি মাছ ব্যবসায়ী রয়েছেন। প্রত্যেকের অধীনে গড়ে ২০ জন করে প্রায় ২০ হাজার জেলে ও শ্রমিক কাজ করেন। মাছ ধরা বন্ধ থাকলেও প্রতিটি জেলে বা শ্রমিকের পেছনে বেতন ও খাবার বাবদ প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার টাকা ব্যয় হচ্ছে। সব মিলিয়ে এসব খরচে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

আলোরকোল শুঁটকি পল্লীর মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, ‘এবার দুর্যোগের সঙ্গে লড়াই করেই শুঁটকি মৌসুম শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টিতে জেলেরা সাগরে নামতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচার কাঁচা মাছ নষ্ট হয়েছে। গত মৌসুমে লোকসানের পর এবারও লাখ লাখ টাকা ঋণ নিয়ে বেশির ভাগ বহদ্দার ব্যবসায় নেমেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই আবার দুর্যোগের কবলে পড়ায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছি।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ