২১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ হচ্ছে ডিসেম্বরে

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ · সর্বশেষ প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ হচ্ছে ডিসেম্বরে

· বাংলাদেশ

বাংলাদেশ সরকারের সঙ্গে ভিসা আউটসোর্সিং প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ কারণে আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো আর পরিচালিত হবে না।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার কর্তৃক চুক্তিটি পুনরায় নবায়ন না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিইউ ডিজিটাল কর্তৃক পরিচালিত ভিসা সেন্টারগুলো তাদের নির্দিষ্ট ঠিকানায় আর পরিচালিত হবে না।

এতে আরও অনুরোধ করা হয়েছে, ৩০ নভেম্বরের পর থেকে যেন কোনও ধরনের ভিসা আবেদনকারী ডিইউ ডিজিটাল পরিচালিত ভিসা সেন্টারে ভিসা আবেদন জমা না দেন। নতুন ভিসা আবেদন সেন্টারের ঠিকানা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম পরে একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সবার অবগতির জন্য জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ