
ট্রলারে টেকনাফ ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা ট্রলারে করে টেকনাফে ফিরতে শুরু করেছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে দ্বীপের জেটিঘাট থেকে পাঁচটি ট্রলারে করে পর্যটকদের একটি অংশ টেকনাফের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় এবং সতর্কসংকেত জারি হওয়ায় ১৯ নভেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে এর আগে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকরা দ্বীপে আটকা পড়েন।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার দ্বীপ থেকে ফিরতে ইচ্ছুক পর্যটকদের অনেকেই ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
