২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ১৮:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ১৮:১৮

প্রধান সংবাদ

Dainik Noakhali Barta বাংলা

নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

· বাংলাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এ বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫০ জন এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। ভোজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে আজ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে দেশনায়ক জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় আমরা উজ্জীবিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করছি। এ সময় তিনি এতিম ও দুস্থ শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের এ বিশেষ দিনে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেনো আমাদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন।

নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।

মূল প্রতিবেদন: Dainik Noakhali Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ