
রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ৬
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ছয়জনকে আটক করা হয়েছে।
শনিবার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানায়, রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন, তোতো চাকমা ও নয়ন চাকমাকে আটক করা হয়। জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে হাফিজুর রহমান ও সুব্রত দাশ ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়েছে। আর মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে মোহাম্মদ হান্নানকে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗