২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চুয়েটের গবেষণা সহকারীদের বেতন বন্ধ পাঁচ মাস, আটকে আছে নতুন পে-স্কেলও

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ১৯:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ২২:৫৫

প্রধান সংবাদ

Chattogram Pratidin বাংলা

চুয়েটের গবেষণা সহকারীদের বেতন বন্ধ পাঁচ মাস, আটকে আছে নতুন পে-স্কেলও

· বাংলাদেশ

উপাচার্য ভবনে তালা, বন্ধ প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্থিক ব্যবস্থাপনাতেও। গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা প্রকল্পে নিয়োজিত গবেষণা সহকারীরা। ইউজিসি থেকে বরাদ্দ পাওয়ার পরও প্রশাসনিক জটিলতায় তাদের বেতন পরিশোধ করা যাচ্ছে না। একইসঙ্গে আটকে রয়েছে শিক্ষক-কর্মকর্তাদের নতুন জাতীয় বেতনস্কেল কার্যকরের প্রক্রিয়াও। এতে একদিকে যেমন আর্থিক সংকটে পড়েছেন গবেষণা সহকারীরা, অপরদিকে নতুন বেতনস্কেলের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষক-কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন গবেষণা প্রকল্পের গবেষণা সহকারীদের বেতন দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ থেকে। শুরুতে অর্থের বরাদ্দ না থাকায় তাদের বেতন বন্ধ ছিল। সম্প্রতি ইউজিসি থেকে বরাদ্দ পাওয়া গেলেও উপাচার্যের অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন না হওয়ায় বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

যন্ত্রকৌশল বিভাগের একটি প্রকল্পের গবেষণা সহকারী তানজিলুর রহমান বলেন, পাঁচ মাস ধরে আমাদের বেতন বন্ধ। শুরুতে শুনেছি, ইউজিসি থেকে বরাদ্দ আসেনি। এখন বরাদ্দ এসেছে বলে শুনেছি। তবে উপাচার্যসংক্রান্ত জটিলতার কারণে বেতন দেওয়া হচ্ছে না। কর্মজীবনে প্রবেশ করে তো আর বাসা থেকে টাকা এনে চলতে পারি না। বরং এখন আমাদেরই পরিবারের দেখভাল করতে হচ্ছে। এ অবস্থায় ধারদেনা করে চলতে হচ্ছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় আমরা চরম বিপাকে আছি। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত বিষয়টি সমাধান করা হোক।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Dainik Purbokone বাংলা

পাঁচ মাস বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, আটকে আছে নতুন পে-স্কেল

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ