
পানি উৎপাদন দ্বিগুণ করতে কোরিয়ার সহযোগিতা চায় ওয়াসা
চট্টগ্রাম নগরে সুপেয় পানির সরবরাহ বাড়াতে পানি উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগার প্রকল্পের সম্প্রসারণে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চেয়েছে সংস্থাটি। প্রকল্প দুটির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে সহযোগিতার বিষয়ে ইতিবাচক আশ্বাসও পেয়েছে ওয়াসা।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওনের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ওয়াসার সঙ্গে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করে দক্ষিণ চট্টগ্রামের পানি চট্টগ্রাম মহানগরে সরবরাহ এবং কালুরঘাটের মোহরা প্রকল্পের দ্বিতীয় ধাপের মাধ্যমে পানি উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনার কথা তুলে ধরে ওয়াসা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




