২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ · সর্বশেষ প্রতিবেদন: ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৪

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

· রাজনীতি

চুনারুঘাট প্রতিনিধি ॥ দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিতব্য বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাকির হোসেন। গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেলে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি উপজেলার আমু চা বাগান ও চান্দপুর চা বাগানের ভোটকেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে দেখেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় চা শ্রমিকদের সাথে কথা বলেন ও তাদের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ আট বছরের প্রতীক্ষা শেষে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং: বি-৭৭) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরশ্রম অধিদপ্তরের অধীনে গঠিত বাচাশ্রই নির্বাচন কমিশন, ২০২৬-এর পরিচালক ও সদস্যসচিব মো. আব্দুল আল আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ