২২ নভেম্বর ২০২৬, ০৬:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২২ নভেম্বর ২০২৬, ০১:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ২২ নভেম্বর ২০২৬, ০১:৪১

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা

· বাংলাদেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-কাজিরগঞ্জ বাজার যাওয়ার সড়কে কাজিরগঞ্জ বাজারে প্রবেশের ঠিক আগেই অবস্থিত ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ ও বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে যথাযথ সংস্কারের অভাবে ব্রিজের উপরিভাগের কংক্রিট ও ঢালাই উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পাশের রেলিংগুলোতেও ক্ষয় ও ভাঙনের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন, পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল ও স্থানীয় সাধারণ মানুষ চলাচল করলেও ব্রিজের এই বেহাল অবস্থা এখন এলাকাবাসী ও চালকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের মাঝামাঝি অংশে ঢালাই সরে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। এমনকি ক্ষয়প্রাপ্ত অংশে রডের আভাসও চোখে পড়ছে, যা ব্রিজের কাঠামোগত দুর্বলতা ও দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে। এর পাশাপাশি ব্রিজের দুই পাশের রেলিংয়ের নিচের ও মাঝের অংশে কংক্রিট খসে পড়ে বেশ কিছু জায়গা ভেঙে গেছে। যানবাহন চলাচলের সময় হঠাৎ গর্তে চাকা পড়ে গেলে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে, বিশেষ করে রাতের বেলায় বা কম দৃশ্যমানতার সময় মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকদের জন্য এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। কাজিরবাজার এলাকার বাণিজ্যিক গুরুত্ব এবং আশপাশের গ্রামগুলোর মানুষের যাতায়াতের কথা বিবেচনা করলে এই সড়কটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ।

নবীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং যাত্রী নিয়ে যানবাহন এই পথে কাজিরবাজারে যাতায়াত করে। ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় ভাঙন ও গর্তের আকার ধীরে ধীরে আরও বড় হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত মেরামত না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পথচারী ও চালকরা।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ