
পাকা আমন ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের কৃষকরা
ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন ঝিনাইদহের কৃষকরা। মাঠে পাকা আমন ধান, শীতকালীন সবজি, সরিষা ও গমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। অনেক জমিতে বৃষ্টির পানি জমে পাকা ধান তলিয়ে গেছে।
কোথাও কোথাও হালকা বাতাসে কাঁচা ধানও মাটিতে নুয়ে পড়েছে। ফলে ধান কাটা ও ঘরে তোলা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জেলার কৃষি ও জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বৃষ্টির কারণে মাঠে কাজ করতে না পারায় কৃষিশ্রমিকরাও বিপাকে পড়েছেন। অন্যদিকে, জমিতে পড়ে থাকা ধান কাটতে ও মাড়াই করতে কৃষকদের অতিরিক্ত শ্রমিক ও খরচের চাপ সামলাতে হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


