
দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক
চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের বিষয়ে আমাদের কারো কোনো আপস নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকব।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। অনেক রক্ত ও জীবনের বিনিময়ে এ দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ঘাপটি মেরে থাকার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। জাতির প্রয়োজনে আমরা এক জায়গায় হতে সময় লাগে না। দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


