২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ২১:২৩ · সর্বশেষ প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ২১:২৩

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ

· বাংলাদেশ

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শনিবার সকালে শহরের ওয়্যারলেছ বাজারস্থ বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা হামদ-গজল এবং ইসলামী সংগীত পরিবেশন করে। সবশেষ বিদ্যালয়ের পক্ষ থেকে ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন গাজী। আয়োজনের প্রথম পর্বের অভিভাবক সমাবেশে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানম।

সিনিয়র সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন গাজী ও সহকারী শিক্ষক নাজমুল হোসাইন যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী, পরিচালক সুমন চন্দ্র শীল ও জাকির হোসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইনচার্জ রুহুল আমিন রাসেল। সকল শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাকিয়া ইসলাম।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ