
নগরীর বয়রা বাজার মোড়সহ সংলগ্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কাজের অগ্রগতি পরিদর্শনে কেসিসি প্রশাসক
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিগত কয়েকটি মাস আমরা ডেঙ্গু সংক্রমণ হ্রাসে যুদ্ধ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং খুলনা সিটি কর্পোরেশনের দীর্ঘ পরিশ্রমের ফল হিসেবে বর্তমানে ডেঙ্গু সংক্রমণ নব্বই শতাংশ হ্রাস পেলেও সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি।
তবে শীঘ্রই ‘ডেঙ্গুমুক্ত খুলনা’ ঘোষণা দিতে পারবোÑসেই অপেক্ষায় আছি। প্রশাসক শনিবার সকালে নগরীর বয়রা বাজার মোড়সহ সংলগ্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কাজের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে তিনি পরিদর্শনে বের হন। প্রশাসক আরো বলেন, ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে না। এর জন্য বাস্তবভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



