
ফেরা হলো না, এক রাতেই নিভে গেল দুজনের প্রাণ
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে রাতের কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল দুজনের। লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এবং পটিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ দুজন।
শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় বাসের ধাক্কায় নিহত হন সাইফুল ইসলাম (৪০)। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর বড়ঘোনা এলাকার তাহের সিকদারের ছেলে। এ ঘটনায় আরিফ (১২) নামের এক শিশু আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে আমিরাবাদের দিকে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইফুল ও আরিফ আহত হন। পরে সাইফুলের মৃত্যু হয়। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗