
আটক নয়, আমাকে বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠী
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী অভিযোগ করেছেন, তাঁকে আটক বা গ্রেপ্তার নয়, বরং বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে মুক্তি পাওয়ার পর রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই শনিবার সকালে গুরুগ্রামের বাসা থেকে ধ্রুব রাঠীকে আটক করে পুলিশ। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে তাঁকে মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তবে মুক্তির পর ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় রাঠী বলেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল।’ গুরুগ্রাম পুলিশের কাছে লিখিত মুচলেকা দেওয়ার খবরও অস্বীকার করেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗