
সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সমাজসেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিত্তবানরা সমাজ সেবায় আরো এগিয়ে আসলে অস্বচ্ছল মানুষও সমানভাবে চিকিৎসাসেবা পাবে।
রবিবার বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনসের (বিএসসিআরএস) সভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে ডা. মো. রাশেদুল ইসলাম রাষ্ট্রপতিকে জানান, দেশেই এখন বিশ্বমানের কোলন ও রেক্টাল সার্জারি হচ্ছে। ফলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ছে না। একইসাথে দেশের কোলন ও রেক্টাল সার্জনরা আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করেছেন বলে তিনি উল্লেখ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
