
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা এক মামলায় নিম্ন আদালতের দেওয়া দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় বাতিল করে মো. রাসেল উদ্দিন নামে এক আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।
বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চের দেওয়া এ মামলার ১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় রোববার প্রকাশিত হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মুসলিম আইন অনুযায়ী মো. রাসেল উদ্দিনের সঙ্গে ইসমত আরা বেগমের বিয়ে হয়। অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট কক্সবাজার শহরের বাইতুশ শরফ মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসায় ব্যবসার জন্য স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করেন রাসেল। স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে রাসেল ও ইসমত আরার মধ্যে ছাড়াছাড়ি হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗