
১০টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের ফিরিয়ে দেয় আকবরশাহ পুলিশ
খোয়া যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে আকবরশাহ থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) এসব মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। পুলিশ জানায়, গত কয়েক দিনে আকবরশাহ্ থানা এলাকা থেকে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল (সোমবার) সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. নাজের হোছাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমরের উপস্থিতিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। পূর্বকোণ/পারভেজ
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗