বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

সংবাদ থেকে
ঢাকা: আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য ব্যবস্থায় নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ স্বীকৃতি আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ, আন্তঃসংযুক্ত ও কাগজবিহীন ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ট্রেডট্রাস্ট হলো সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির (আইএমডিএ) তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য কাঠামো। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি নিরাপদে তৈরি, আদান-প্রদান ও স্বাধীনভাবে যাচাই করা যায়।
এসএসসিএল জানিয়েছে, প্রতিষ্ঠানটি এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার জন্য এ অর্জন এসেছে গুরুত্বপূর্ণ সময়ে। গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক এফইপিডি-১ সার্কুলার নম্বর ১৫ জারি করে অনুমোদিত ট্রেড করিডরের মাধ্যমে ডকুমেন্টারি কালেকশন ও লেটার অব ক্রেডিটের (এলসি) আওতায় বাণিজ্যিক নথির ডিজিটাল প্রক্রিয়াকরণের জন্য একটি পাইলট কাঠামো চালু করেছে। এতে বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ, নথির স্বাধীন যাচাই, তথ্যের গোপনীয়তা এবং ইলেকট্রনিক বাণিজ্যিক নথির আইনগত গ্রহণযোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

