15 October 2026, 07:10 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDhakaDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinionEditorialFact CheckGood NewsGeneral

রংপুরের মাদক নিরাময় কেন্দ্র লালমনিরহাটে সরানোর প্রস্তাবে নগরবাসীর ক্ষোভ

Source: Sarabangla / Crime

সংবাদ থেকে

রংপুর: রংপুর বিভাগের জন্য অনুমোদিত ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র রংপুর সদর থেকে সরিয়ে লালমনিরহাটে স্থাপনের প্রস্তাব প্রকাশ্যে আসার পর রংপুরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর ডিও লেটারের ভিত্তিতে এই প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে বিএনপির স্থানীয় নেতারা প্রকল্পটি রংপুরেই বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিও লেটার পাঠিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব জোসেফা ইয়াসমিন স্বাক্ষরিত একটি চিঠি পরিকল্পনা কমিশনের ভৌত কাঠামো বিভাগের সদস্যের (সিনিয়র সচিব) কাছে পাঠানো হয়েছে। চিঠিতে জরুরি ভিত্তিতে পূর্বানুমতি চাওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে কেন্দ্রটি রংপুর সদর উপজেলার মন্থনা মৌজায় নির্মাণের কথা ছিল। সেখানে বিভিন্ন খতিয়ানে ১০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছিল। তবে প্রস্তাবিত জমি তিন ফসলি হওয়ায় জমির মালিকেরা লিখিতভাবে আপত্তি জানান। ফলে জমি অধিগ্রহণে জটিলতা সৃষ্টি হয়।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending