টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি

সংবাদ থেকে
বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম টানা আটদিন বন্ধ থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহণে সাময়িক বিরতি সৃষ্টি হবে। এতে বন্দরে পণ্যজট ও সরবরাহব্যবস্থায় চাপ বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ সময় পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ চলবে। ছুটি শেষে ২৫ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। বাংলাদেশেও ছুটির কারণে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


