চট্টগ্রামে খেজুরে তেল মেখে প্যাকেটজাত করে বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরের গায়ে তেল মেখে প্যাকেটজাত করে বাজারজাত করায় তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম এবং খাদ্যদ্রব্য তৈরিতে অনিয়মের দায়ে আরও চারটি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ। তিনি বলেন, ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়েছি। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



