শতাধিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিসিকের চাকরি মেলা
Source: Suprobhat Bangladesh / Jobs

সংবাদ থেকে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চাকরি মেলায় এবার চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এবার মেলায় অংশ নিয়েছে ৩৭ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অধীনে প্রায় শতাধিক মানুষের চাকরির সুযোগ রাখা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত ‘বিসিক জব অ্যান্ড ক্যারিয়ার ফেয়ার-২০২৬’ এ মেলার আয়োজন করা হয়।
মেলায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, জীবনবৃত্তান্ত জমা দেওয়া এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পান। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওষুধ, খাদ্য ও পোশাকশিল্পসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗