15 October 2026, 14:24 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDhakaDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinionEditorialFact CheckGood NewsGeneral

শাহজালাল বিমানবন্দর থেকে সৌদির ৮২ ফ্লাইট বাতিল

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুথি হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় গত তিন দিনে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ছুটি শেষে সৌদি আরবে কাজে ফেরার অপেক্ষায় থাকা ১৩ হাজার ৭১ জন যাত্রী বিপাকে পড়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। বেবিচক জানায়, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩২টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়ার পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে। ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের চারটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট রয়েছে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending