৩৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল চকবাজারের আগুন
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজা মার্কেটের ৬ তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় সম্পূর্ণ নির্বাপণ করতে সময় লেগেছে সাড়ে ৩৭ ঘণ্টা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নির্বাপণ সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি বলেন, আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে চকবাজারের আগুন নির্বাপণ সম্পন্ন হয়। সরু গলি, তীব্র ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নেভাতে বেগ পেতে হয়।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




