জামায়াতি শিক্ষকদের মতো গুপ্ত না থেকে রাজপথে লড়াই করেছেন চুয়েট ভিসি: রাশেদ খাঁন

সংবাদ থেকে
নিজ কার্যালয়ে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। তাকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার জেরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতি শিক্ষকদের মতো গুপ্ত না থেকে রাজপথে লড়াই করেছেন চুয়েট ভিসি।
তিনি বুধবার (১৪ অক্টোবর) ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের পক্ষে রাজপথে নেমেছিলেন চুয়েটের (CUET) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি চুয়েটের সাবেক শিক্ষার্থীও বটে। অথচ তাকে বলা হচ্ছে যে, কোনো বহিরাগতকে আমরা ভিসি হিসেবে মানবো না! তিনি কুয়েটে অধ্যাপনা করে আবার নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছেন, এটা তো তাদের জন্যই গর্বের বিষয় হওয়ার কথা। কিন্তু তার একটাই অপরাধ যে, তিনি জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতি শিক্ষকদের মতো গুপ্ত না থেকে রাজপথে ছাত্রদের পক্ষে লড়াই করেছেন।’
তিনি আরও লেখেন, ‘আর ঠিক এই অপরাধে শিবিরের গুপ্ত শাখার সদস্যরা সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়ে একজন শিক্ষিক ও ঐ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে বহিরাগত তকমা দিয়ে যে বেয়াদবি করেছে, এটা অসহনীয়। যারা আওয়ামী লীগের সময় ছাত্রলীগ হয়ে বেঁচে ছিলো, তাদের বেয়াদবিকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। চুয়েটের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপদস্ত করে শিবিরের গুপ্ত শাখা তার জাত চিনিয়েছে যে, এরা কতো ভয়ংকর হতে পারে। সুতরাং জাতীয়তাবাদী ও বাংলাদেশপন্থী শক্তিকে অবশ্যই শক্তভাবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের পাশে দাঁড়াতে হবে।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

