ডেঙ্গুতে মৃত্যু আরও ৫, নতুন আক্রান্ত ১৯২০
সূত্র: Arthosuchak / স্বাস্থ্য

সংবাদ থেকে
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২১ জন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন, ময়মনসিংহ বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




