১৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বার্নিকাটের গাড়িবহরে হামলা: পরিদর্শকের সাক্ষ্য গ্রহণ, পরবর্তী শুনানি ১১ জানুয়ারি

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় আরও একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

‎বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক মনিরুজ্জামানের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা সম্পন্ন হওয়ার পর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন।

‎আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদী ড. বদিউল আলম মজুমদারকে পুনরায় জেরা করার জন্য একটি আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর মাধ্যমে মামলাটির মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর