বিহারে নৌকাডুবিতে ১৩ শিশুর মৃত্যু
সূত্র: Arthosuchak / আন্তর্জাতিক

সংবাদ থেকে
ভারতের বিহারের বৈশালী জেলার রাঘোপুর থানা এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে ১৫ বছরের কম বয়সী নয়জন মেয়ে এবং চার জন ছেলে।
স্থানীয়দের দাবি, রামপুর শ্যামচাঁদ পঞ্চায়েতের মাতা মহারানি স্থানের কাছে সিঙ্গেশ্বর রাই নামের এক ব্যক্তির বাড়িতে ভোজের আয়োজন করা হয়েছিল। একটি ছোট নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিলেন।
বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, সাতজনকে উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার হওয়া কয়েকজনকে চিকিৎসার জন্য পাটনায় পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





