৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক পাখি খেয়ে আটক অটোরিকশাচালক
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক পাখি খাওয়ার অপরাধে সাদুল্লাহ (৫৭) নামে এক অটোরিকশাচালক আটক। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় পাখি খাওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।
আটক সাদুল্লাহ উপজেলার কোয়ালীকান্দী মধ্যপাড়া এলাকার হাফিজলের ছেলে।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



