প্রথম বিয়ের কথা ফাঁস, দ্বিতীয় স্ত্রীকে খুন করে খালে ভাসিয়ে দেন স্বামী

সংবাদ থেকে
প্রথম বিয়ের কথা গোপন করেছিলেন স্বামী। সেই খবর জেনে যান দ্বিতীয় স্ত্রী। এ নিয়ে তার সঙ্গে বিরোধ তৈরি হলে পরিকল্পনা করেন খুনের। ঘোরানোর কথা বলে সাম্পানে তুলে শ্বাসরোধে হত্যার পর লাশ ভাসিয়ে দেন খালে।
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা খালে বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধারের তদন্তে নেমে হত্যাকাণ্ডের বিষয়টি উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। তাদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মামলার প্রধান আসামি নিহতের স্বামী রাজা মিয়া এখনো গ্রেপ্তার হননি।
নিহত জান্নাতুল ফেরদৌসের বয়স ২৮ বছর। তিনি একটি জুতার কারখানায় কাজ করতেন। সাত বছর বয়সী মেয়েকে নিয়ে চাঁন্দগাঁও থানার বাহির সিগন্যাল বেপারিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

