সৌদি আরবে ভ্রমণে জাপানের সতর্কতা, সফর স্থগিতের পরামর্শ
সূত্র: Arthosuchak / আন্তর্জাতিক

সংবাদ থেকে
সৌদি আরবে নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে জাপান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে ‘অপরিহার্য নয়’ এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) জারি করা সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে।
তবে ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা ৩-এ রয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

