আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম হবে: আইনমন্ত্রী
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক মানুষের বিচারপ্রাপ্তি সহজ করার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমানোর ওপর জোর দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘এ কার্যক্রম বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করে বিচারব্যবস্থার বাধা দূর করতে পারলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হবে।’ এ লক্ষ্য অর্জনে তিনি চিফ লিগ্যাল আইনের কর্মকর্তাদের নিষ্ঠা, দক্ষতা ও সেবামূলক মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে চিফ লিগ্যাল এইড অফিসারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



