মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, এবার নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শন করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৫ নভেম্বনের মধ্যে মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত পরিমাপ অনুযায়ী নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট যুক্ত না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

